শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘মাইন বিস্ফোরণে’ বাংলাদেশি কাঠুরিয়া আহত

নিউজ রুম / ২২০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে ‘মাইন বিস্ফোরণে’ বাংলাদেশি এক কাঠুরিয়া আহত হয়েছে।

নাইক্ষ্যংছড়ির ইউএনও রোমেন শর্মা জানান, বিকাল ৩ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে।

আহত মো. গোলাম আকবর (২৫) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

স্থানীয়দের বরাতে রোমেন শর্মা বলেন, শনিবার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামছড়ি সংলগ্ন ৪৫ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমার অভ্যন্তরে বাংলাদেশি ৩/৪ জন লোক কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. গোলাম আকবর আহত হয়।

ইউএনও বলেন, ” পরে সঙ্গে থাকা অন্য সহযোগী কাঠুরিয়ারা গোলাম আকবরকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে। এসময় অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। ”

কক্সবাজার জেলা সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্য মো. রিপন চৌধুরী বলেন, সন্ধ্যা ৬ টায় নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, মাইন বিস্ফোরণে আহত যুবকের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। এছাড়া স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর