শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আওতাধীন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাকিবুল হাসান তারেককে হামলাকারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৫টায় সিএনজি স্টেশন সংলগ্ন রশিদ মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে যুবলীগের নেতাকর্মীরা।

মানববন্ধন চলাকালে মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শেখ কাসেম, সাধারণ সম্পাদক আল কুদ্দুস মাহমুদ, সহ-সভাপতি জামাল হোছাইন, সহ-সভাপতি আরজু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোছাইন, উপ দপ্তর সম্পাদক-সাদেক হোছাইন, সদস্য- মোহাম্মদ ফারুক এবং মাতার বাড়ি ইউনিয়ন যুবলীগের আওতাধীন সকল ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়।

গত ২৩ জুলাই ওয়ারদাপাড়া এলাকায় একদল সন্ত্রাসী তারেককে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর