শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে শুরু হচ্ছে ওয়ালটন রেফারিজ ফুটবল টুর্নামেন্ট

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

রহমান তারেক :
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কক্সবাজার ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন কক্সবাজার চতুর্থ রেফারিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩।’ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে কক্সবাজারের বাহারছড়াস্থ মুক্তিযোদ্ধা মাঠে ছয়টি দলের অংশগ্রহণে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে শনিবার পর্যন্ত। সকাল ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

তার আগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের জেষ্ঠ্য নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), কক্সবাজার ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অরূপ বড়ুয়া অপু ও হসপিটালিটি পার্টনার কুটুমবাড়ির সত্ত্বাধিকারি নুরুল কবির পাশাসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের প্রতিযোগিতায় ছয়টি দলের হয়ে ৮০ জন রেফারি অংশ নিবেন। দলগুলো হলো- সেন্টমার্টিন, কুতুবদিয়া, মহেশখালী, ছেড়াদ্বীপ, সোনাদিয়া ও শাহপরীর দ্বীপ। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে চারটা দল উঠবে সেমিফাইনালে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। আর চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে মার্সেল। অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।


আরো বিভিন্ন বিভাগের খবর