শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বঙ্গবন্ধু কাভা বিচ ভলিবলে চ্যাম্পিয়ন ভারত ও উজবেকিস্তান

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

এম.এ আজিজ রাসেল :
রৌদ্রজ্জ্বল বালিয়াড়িতে ভলিবলের জমজমাট লড়াই। পর্যটকদের করতালি গিয়ে মিশছে সমুদ্রের গর্জনের সাথে। যা দেখে অভিভূত আন্তর্জাতিক এই আসরে অংশ নেওয়া ভারত, পাকিস্তান, উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের খেলোয়াড়েরা।
শুক্রবার ছুটির দিনে সবার গন্তব্য বঙ্গবন্ধু কাভা বিচ ভলিবলের সমাপনী অনুষ্ঠানে।
উত্তেজনাকর ফাইনালে পুরুষ দলে ভারতের মুখোমুখি হয় মালদ্বীপ। শ্বাসরুদ্ধকর ম্যাচে মালদ্বীপকে ২-০ সেটে হারিয়ে আসরের চ্যাম্পিয়ন হয় ভারত। তৃতীয় স্থান নির্ধারণীতেও স্বাগতিক বাংলাদেশকে হারায় ভারতের আরেকটি দল।
অপরদিকে মহিলাদের ফাইনাল ম্যাচটি ছিল চোখধাঁধানো। তুমুল রোমাঞ্চকর খেলায় ভারতকে ২-০ সেটে পরাস্ত করে উজবেকিস্তানের মেয়েরা চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়। তৃতীয় স্থানও তাঁদের দখলে।
পরে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, “কক্সবাজারের প্রতিটি উপজেলায় শেখ কামাল মিনি স্টেডিয়াম হচ্ছে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। যাতে ক্রীড়া ক্ষেত্রে কক্সবাজার আরও এগিয়ে যায়। এখান থেকে তৈরি হবে জাতীয় মানের খেলোয়াড়। যারা ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সানাউল হক, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ অংশগ্রহণকারী ৯টি দেশের খেলোয়াড়দের মাঝে মেডেল, প্রাইজমানি এবং ট্রফি তুলে দেন অতিথিরা।


আরো বিভিন্ন বিভাগের খবর