শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

নিখোঁজ সেই নারী বিসিএস ক্যাডার আবাসিক হোটেল থেকে উদ্ধার

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

সেন্টমার্টিনে ভ্রমন করতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর বিসিএস ক্যাডার মাহমুদা আক্তার হ্যাপী (৩১) কে কক্সবাজারের  আবাসিক হোটেলের কক্ষ থেকে উদ্ধার করেছে  পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে  কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল মোটেল জোনের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকার এ আর গেষ্ট হাউসের একটি কক্ষ থেকে তাঁকে উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন,  গেল ৪ ফেব্রুয়ারী সেন্টমার্টিনের হোটেল সি ভিউ রিসোর্ট থেকে ভোর বেলা একা বের হন হ্যাপী। এরপর আর হোটেলে না ফেরায় তার এক বান্ধবী টেকনাফ থানায় সেদিনই একটি জিডি করে। এরপর  তাঁর  মোবাইল ট্রেকিং করে পুলিশ। তখন তাঁর  শহরের সুগন্ধা পয়েন্টে পাওয়া যায়। এর ৫ দিন পর শুক্রবার রাতে তাকে একটি হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়।
হ্যাপীর বরাত দিয়ে ওসি আরো বলেন,  তার ব্যাক্তিগত সমস্যা এবং বিসিএস‘র ফলাফল মনের মত না হওয়ায় হতাশ হয়ে নিজের জীবনটাকে আড়ালে রাখার জন্য এই পথ বেঁচে নিয়েছে হ্যাপী।  তিনি এখন আমাদের হেফাজতে রয়েছে। তাকে আদালতের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আদনান চৌধুরী বলেন, হ্যাপীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ৪১তম বিসিএস ক্যাডার। তাকে বনবিভাগে পদায়ন করে সরকার।


আরো বিভিন্ন বিভাগের খবর