শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী এ্যান ম্যারি

নিউজ রুম / ১২১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ানসহ ৪ সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা উখিয়ার ৩টি ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী এবং শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল আজ শনিবার (১১ মার্চ) সকালে কক্সবাজার পৌঁছে সরাসরি উখিয়া রোহিঙ্গা কয়াম্পের উদ্দেশ্যে রওনা দেয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান ম্যারি ট্রিভেলিয়ান। অন্য সদস্যরা হলেন, ট্রিভেলিয়ানের ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, ঢাকায় যুক্তরাজ্যের দূতাবাসের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন প্রমুখ।
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী এ্যান মেরি প্রথমে উখিয়ার ৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তারা ১৮ ও ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে যুক্তরাজ্য সরকারের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্যাম্পে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে প্রতিমন্ত্রী জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি এর আউটলেট ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর