শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

বিডি সংবাদ :
কক্সবাজারে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এতে প্রথম খেলায় ৫ উইকেটে জয় পেয়েছে পৌর প্রিপ্যার‌্যটারী উচ্চ বিদ্যালয়। ১৪ মার্চ সকাল ৯ টায় কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের উদ্বোধনী খেলায় মাঠে নামে কক্সবাজার মডেল হাই স্কুল বনাম পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ে, এতে প্রথমে বেট করতে নেমে কক্সবাজার মডেল হাই স্কুল সব উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। পরে ১৫৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয় ৫ উইকেট বাকি থাকতে ১৬০ রান নিয়ে জয় লাভ করে। এর আগে সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবিক ব্যবস্থাপনায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রাইম ব্যাংকের পৃষ্টপোষকতায় অনুষ্টিত স্কুল ক্রিকেটের উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কান্তি দাশ, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক কক্সবাজারের শাখা প্রধান রুমেল বড়–য়া,অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, আলী রেজা তসলিম,জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, সহ কক্সবাজার মডেল হাই স্কুল ও পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ উপস্থিত ছিলেন অনুষ্টান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য রতন দাশ।


আরো বিভিন্ন বিভাগের খবর