শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

এক সপ্তাহ পর স্বদেশে ফিরলেন মিয়ানমারের প্রতিনিধি দল

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া টেকনাফে থাকা ৪৮০ রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই শেষ ৭ দিন পর ফিরে গেলেন বাংলাদেশে আসার মিয়ানমার প্রতিনিধি দল।

বুধবার (২২ মার্চ) ১০টার দিকে টেকনাফ জেটি ঘাট হয়ে নৌপথে মিয়ানমার চলে গেছেন প্রতিনিধি দলের সদস্যরা।

গেল বুধবার মিয়ানমারের প্রতিনিধি দলটি নাফ নদ হয়ে স্পিডবোটে টেকনাফ পৌঁছায়। কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে তথ্য প্রদান করেছেন। সকালে প্রতিনিধি দলটির দেশে ফিরে গেছেন।’

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, মিয়ানমার প্রতিনিধি দলটি টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউসে প্রথম দিন ৭৬ রোহিঙ্গার তথ্য যাচাই করে। দ্বিতীয় দিনে ৭৭ জন, তৃতীয় দিনে ৭৪ জন, চতুর্থ দিনে ৬৯ জন, পঞ্চম দিনে ৭৫ জন, ষষ্ঠ দিনে ৮২ জন এবং সপ্তম দিনে ২৭ জন রোহিঙ্গার তথ্য যাচাই করেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারকে ৮ লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছিল। মিয়ানমার ওই তালিকায় ৭০ হাজার রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রাথমিক বাছাই করে। এর মধ্যে প্রথম দফায় এক হাজার ১৪০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার পাইলট প্রোগ্রাম হাতে নেয়। ওই তালিকার রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ে প্রতিনিধি দল বাংলাদেশ আসে।


আরো বিভিন্ন বিভাগের খবর