শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

রাইফেলের দেড় হাজার গুলিসহ গ্রেফতার ৩

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে পৃথক অভিযানে রাইফেলের দেড় হাজারের বেশি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ’গ্রেপ্তার ব্যক্তিরা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী এবং এসব গুলি দেশের বিভিন্ন সন্ত্রাসীদের সরবরাহ করছিল এই চক্র।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বানিয়ারপাড়া এলাকার মো. হুমায়ুন কবীর, একই ইউনিয়নের সাবেকপাড়ার মো. রিয়াজ উদ্দিন, ডেইলপাড়ার মো. আব্দুল মালেক।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ’ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে রাইফেলের গুলিসহ রিয়াজ ও হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চৌফলদণ্ডী থেকে গ্রেপ্তার করা হয় মালেককে।’
তিনি বলেন, ’গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন তারা একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের চক্রের হোতাদের চিহ্নিত করা হয়েছে। এদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর