শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

তিন কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ এক পাচারকারী আটক

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারের টেকনাফে পৌণে ১৬ কোটি টাকা মূল্যের তিন কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর জিন্নাহখাল পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নেত্র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।
মো. নুরুন্নবী (২৭) মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার সুদাপাড়ার মৃত জহির আহমদের ছেলে।
লে. কর্ণেল মহিউদ্দীন বলেন, মঙ্গলবার ভোররাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর জিন্নাহখাল নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে কাঠের নৌকা যোগে সন্দেহজনক তিনজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এসময় নৌকায় থাকা দুই ব্যক্তি লাফ দিয়ে পালিয়ে গেলেও অপরজনকে আটক করতে সক্ষম হয়।
“ পরে নৌকাটি তল্লাশীর এক পর্যায়ে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি কালো পলিথিনের ব্যাগ পাওয়া যায়। পলিথিনের ব্যাগটি খুলে পাওয়া যায় ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা মাদকের মূল্য আনুমানিক ১৫ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর