শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বঙ্গবন্ধু এভিসি বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন ইরান ও কাজাখস্তান

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

এম.এ আজিজ রাসেল
কক্সবাজারে অলিম্পিক গেমস ২০২৪ এর জোনাল বাছাই পর্ব বঙ্গবন্ধু এভিসি বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইরান ও কাজাখস্তান। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে সৈকতের কলাতলী ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে অনুষ্ঠিত পুরুষ দলের ফাইনালে মুখোমুখি হয় ইরান বনাম ভারত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইরানের দুই দল ভারতের দুই দলকে ২-০ সেটে হারায়।
অপরদিকে বাংলাদেশ পুরুষ দলকে ২-১ সেটে হারিয়ে টুর্নামেন্টের ৩য় হয় কাজাখস্তান।
এছাড়া মহিলা দলের কাজাখস্তান কিরগিজস্তানের দুই দলকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বাংলাদেশ মহিলা দলকে ২-০ সেটে হারিয়ে মহিলা দলের ৩য় স্থান অর্জন করে উজবেকিস্তান।
পরে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, এনসিসি ব্যাংকের এ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম শামসুল আরেফীন ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল এবং ট্রফি তুলে দেন অতিথিরা।


আরো বিভিন্ন বিভাগের খবর