শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

ক্রিস্টাল মেথ আইস, হ্যান্ড গ্রেনেডসহ দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস, হ্যান্ড গ্রেনেডসহ দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ।
আটকরা হল- উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের বাসিন্দা মো. শরীফের ছেলে মো. জোবায়ের (৩০) এবং কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের আমির হোসেনের ছেলে মো. আনোয়ার (১৯)।
মহিউদ্দীন আহমেদ বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নাফ নদীর টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দমদমিয়া বড়ইতলী বক্করের জোড়া খাল নামক এলাকা দিয়ে মাদক ও অস্ত্রের বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে দুইটি নৌকা যোগে সন্দেহজনক চারজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা। এর মধ্যে একটি নৌকা বক্করের জোড়া খালে প্রবেশ করলে বিজিবির সদস্যরা নৌকায় থাকা দুই ব্যক্তিকে আটক করে। এসময় পিছনে থাকা অপর নৌকাটির দুই ব্যক্তি বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমার দিকে পালিয়ে যায়।
“ পরে নৌকাটি তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ১ টি দুইনলা বন্দুক, ১ টি বিদেশি পিস্তল, ১ টি দা ও ১ কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এসময় আটক দুই ব্যক্তির মধ্যে একজনের কোমড়ে গুজানো অবস্থায় ব্যাগের ভিতরে পাওয়া যায় ১ টি আর্জেস ব্যান্ড গ্রেনেড, ৮ টি পিস্তলের গুলি, ১০ টি এলএমজির গুলি, ১১ টি এসএমজির গুলি, ৮ টি বন্দুকের কার্তুজ ও ৩ টি গুলির খালি খোসা। “
উদ্ধার করা মাদক, অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।


আরো বিভিন্ন বিভাগের খবর