শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজার ও নাইকংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন এবং শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিজিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
বুধবার ও বৃহস্পতিবার দুইদিনের সফরে এসে তিনি সীমান্তের এসব এলাকা পরিদর্শন করেন।
বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টার যোগে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান বিজিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। পরে তিনি বিজিবির সেন্টমার্টিন বিওপি এবং সীমান্তের সার্বিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শন করেছেন। এরপর তিনি সেখানকার বিজিবির সদস্যদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি  আভিযানিক কার্যক্রমের খোঁজ খবর নেন।
সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সেন্টমার্টিন দ্বীপের ২ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
এর আগে বুধবার সকালে কক্সবাজার সফরে আসেন বিজিবির এ মহাপরিচালক। ওইদিন পরে তিনি কক্সবাজারে উখিয়া উপজেলার পালংখালী এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বিজিবির বিভিন্ন বিওপি পরিদর্শন করেন।
এসময় মেজর জেনারেল নাজমুল হাসান বিওপির সার্বিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং মাদকপাচার রোধসহ যে কোন পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। এছাড়া সকল প্রকার সীমান্ত অপরাধ দমনের বিষয়ে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি আভিযানিক কার্যক্রমে আরও গতিশীলতা আনারও নির্দেশনা দিয়েছেন।
বিজিবির পরিচালকের দুইদিনের সীমান্ত এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডারসহ বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়করা।


আরো বিভিন্ন বিভাগের খবর