শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

ইজিবাইকের ধাক্কায় ’পথচারী রোহিঙ্গা নিহত

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় ‘ইজিবাইকের ধাক্কা খেয়ে অটোরিকশা চাপায়’ পথচারী এক রোহিঙ্গা নিহত হয়েছে।
শনিবার দুপুর সোয়া ১ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত গুরা মিয়া (৭২) উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় গুরা মিয়াকে উখিয়া স্টেশনমুখি একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর পড়ে যান। এসময় একই দিক থেকে আসা একটি অটোরিকশা গুরা মিয়াকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই ইজিবাইক চালক গাড়ীটি ফেলে পালিয়ে যায়।
“ পরে স্থানীয়রা আহত গুরা মিয়াকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি স্থানীয়রা জব্দ করে পুলিশকে তুলে দিয়েছে।
শামীম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই নিহতের লাশ স্বজনরা হাসপাতাল থেকে বাড়ীতে নিয়ে যায়। ঘটনার ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর