শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার সেলের আঘাতে ঘুমধুম সীমান্তে নারী সহ নিহত ২

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

মিয়ানমারে চলমান সংঘাতে গোলাগুলি যেন থামছে না। কি স্থল কি আকাশপথ সমানতালে চলছে গোলাগুলি। হেলিকপ্টার থেকে করা হচ্ছে গুলি আবার হেলিকপ্টার লক্ষ্য করে করা হচ্ছে গুলি। একই সঙ্গে মর্টার শেলের বিকট শব্দে কাঁপছে তুমব্রু, ঘুমধুম সীমান্ত। এ পরিস্থিতিতে সোমবার দুপুর আড়াই টার দিকে মিয়ানমার থেকে ছোঁড়া একটি মর্টার সেল ঘুমধুম সীমান্তের জলপাইতলি এলাকায় এসে পড়েছে। এতে এক নারী সহ ২ জন নিহত হয়েছেন।
বান্দরবানের  জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ২ জন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বিস্তারিত বলতে পারেননি।
ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয় চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, মিয়ানমারের ওপার থেকে আসা মর্টার সেলের আঘাতে ২ জনের মৃত্যু হয়েছে। এক বৃদ্ধ, তার নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপরজন স্থানীয় বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী আসমা খাতুন (৫৫)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (৩টা ৪৫ মিনিট) মরদেহ ঘটনাস্থলে রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর