শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

কেন্দ্র অনিশ্চিতায় ঘুমধুমের এসএসসি পরিক্ষার্থীরা

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

আগামী ১৫ ফেব্রুয়ারী এসএসসি পরীক্ষা শুরু। হাতে সময় আর মাত্র ৪ দিন। কিন্তু গেল বারের মত এবারও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্র নিয়ে অনিশ্চিতায় আছে।

ঘুমধুমবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, সীমান্তবাসীর গেল সপ্তাহ কেটেছে, গোলাগুলি, বোমা , মর্টার শেলের বিকট আওয়াজ আতংকে । গোলাগুলি কিছুটা কমলেও গত তিনদিন ধরে সীমান্তে একের পর এক মিলছে অবিস্ফোরিত মর্টার সেল। এনিয়ে আতংকগ্রস্ত এএসএসসি পরীক্ষার্থী সহ সীমান্তবাসী।
শিক্ষার্থীরা বলছে, গুলির শব্দের কারণে কোনোভাবেই মনোযোগ দেওয়া যায়না লেখাপড়ায়।
আতঙ্কে তাঁরা নিজেরাই বাড়িতে থাকতে পারে না, পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও বিদ্যালয়গুলোতে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্যদেরকে ধুমধুম উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে, ফলে কোচিং ও ক্লাসও বন্ধ রয়েছে।
তারা আরো জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হতো ঘুমধুম উচ্চবিদ্যালয়। গত বছরও সীমান্তের পরিস্থিতি খারাপ হওয়ায় সেবার জরুরী মুহুর্তে এসএসসি পরিক্ষা নেওয়া হয়েছিলো কুতুপালং উচ্চবিদ্যালয়ে।
এবিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে এসএসসি পরিক্ষার্থীদের কেন্দ্র সরিয়ে নেওয়া হবে।
তবে এবার কুতুপালং নয়, অন্য বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের কেন্দ্র সরিয়ে নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর