শিরোনাম :
নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া

কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া থানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালী থানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। দ্বীপটিতে দায়িত্বরত নৌবাহিনীর একটি টিম আজ সোমবার দুপুরে মহেশখালী থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সাথে কথা বলেন। এ ছাড়া দ্বীপ উপজেলা  কুতুবদিয়া থানায়েও নৌবাহিনীর সহায়তায় থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

নৌবাহিনীর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয় নৌবাহিনীর টিমের উপস্থিতিতে থানার কার্যক্রম শুরু হলে স্হানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা নৌবাহিনী পুলিশ ও আনসার সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তারা থানার কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সাধারণ জনগণের সেবায় পুলিশ পূনরায় কাজ শুরু করেছেন। নৌবাহিনীর সহায়তায় থানায়  স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়রা  স্বস্তি প্রকাশ করেন। বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় এলকার থানাসমূহকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত রয়েছে। তার আগে দ্বীপ উপজেলায় নৌবাহিনীর টহল তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে দেখা যায়। উল্লেখ্য পুলিশের পাশাপাশি যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীও তাদের দায়িত্ব পালন করে যাবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর