শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

সেন্টমার্টিন থেকে ২ কেজি ক্রিস্টালমেথ ও বিদেশি মদসহ আটক ৭

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন থেকে ২ কেজি ক্রিস্টালমেথ (আইস) ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক ১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার সমুদ্র এলাকা হতে সন্দেহজনক একটি কাঠের ট্রলার বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে। কোস্টগার্ডের সদস্যরা ওই ট্রলারটিকে থামার সংকেত দিলে সংকেত না মেনে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রলারটি আটক করা হয়। এসময় তল্লাশী করে  ৮৩ বোতল বিদেশি মদ ও ২ কেজি ক্রিস্টালমেথসহ (আইস) ৭জন মাদক চোরাচালানকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত বিদেশি মদ ও ক্রিস্টালমেথ (আইস) এবং আটককৃত মাদক চোরাচালানকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর