শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

দেশের সব পৌর মেয়র, জেলা-উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন

নিউজ রুম / ১৯০ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

দেশের ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৩২৩ পৌরসভা মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

আজ (১৯ আগস্ট) সোমবার এই বিষয়ে পৃথক আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। প্রশাসক নিয়োগের পৃথক দু’টি প্রজ্ঞাপনে বলা হয়, ৪৯৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিজ নিজ উপজেলায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ৬১টি জেলার মধ্যে ৫৩টি জেলায় জেলা প্রশাসকদের জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ৮টি বিভাগীয় জেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনাররা এই দায়িত্ব পালন করবেন।

এর আগে শুক্রবার পৃথক ৪টি অধ্যাদেশ জারি করে সরকার জানিয়েছিলো, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে।

ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে।

একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়্রাম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে।

 

চ্যানেল আই অনলাইন


আরো বিভিন্ন বিভাগের খবর