শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

১৩ বছর পর পুলিশ কর্মকর্তা হারুন-বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবদিনের মামলা

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

বিডি ডেস্ক

২০১১ সালে সংসদ ভবনের সামনে মারধরের ঘটনায় পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার ১৯ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন তিনি।

জানা গেছে, ২০১১ সালের ৬ জুলাই সকালে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিরোধী দলের ১৫-২০ জন সংসদ সদস্য মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হোন। এ সময় পুলিশের সঙ্গে জয়নাল আবদিন ফারুকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জয়নাল আবদিন ফারুকের দিকে তেড়ে যায় পুলিশ। এসময় একজন পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়।

সেদিনের ওই ঘটনায় জড়িত ছিলেন সে সময়ের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বর্তমানে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তৎকালীন সহকারী কমিশনার (এসি) ও বর্তমানে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এর আগে ২০১১ সালের ১০ জুলাই মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা মামলায় পুলিশের ৩০ জনের মতো সদস্যকে আসামি করা হয়ে। এদের মধ্যে ছিলেন প্রধান অভিযুক্ত দুই ঊর্ধ্বতন কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার।

সুত্র : চ্যানেল আই অনলাইন


আরো বিভিন্ন বিভাগের খবর