শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে ভারী বর্ষণে আবারও পাহাড় ধস,একজনের মৃত্যু

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের মহেশখালীতে ভারী বর্ষণে পাহাড় ধসে আব্দুস শুক্কুর(৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর মেয়ে মোস্তফা খানম(২০) আহত হন। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রবল বর্ষণের সময় পাহাড় ভেঙে মাটি এসে বাড়ি ভেতর চাপা পড়ে বাবা ও মেয়ে। এতে ঘটনাস্থলে বাবা আব্দুস শুক্কুর নিহত হন।
এর আগে গতকাল রোববার ভোরে পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি গত দুই মাসে জেলায় পাহাড় ধসে ২১ জনের মৃত্যু হল।
এ দিকে লঘুচাপে প্রভাবে তিন দিন ধরে কক্সবাজারে ভারী বৃষ্টি অব্যাহত আছে। সেই সঙ্গে সাগর উপকূল উত্তাল রয়েছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় পাহাড়ধসের ঝুঁকিতে আছেন লাখো মানুষ।
স্থানীয় প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে আসতে নির্দেশনা দিয়ে প্রচারণা চালাচ্ছে।  শনিবার রাত থেকে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে অর্ধশতাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।
আজ সোমবার ভোর থেকে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। এতে কয়েকঘন্টা যান চলাচল ব্যাহত হয়।পরে সেনাবাহিনীর সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়।
কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের গণি জানান, ঝোড়ো হাওয়ায় ২০টি বিদ্যুতের খুঁটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পুন:স্থাপনে কাজ করছে বিদ্যুতের কর্মীরা।
এ দিকে তিনদিন ধরে লঘুচাপের প্রভাবে কক্সবাজার সাগর উপকূল উত্তাল রয়েছে। এর ফলে সাগরে মাছ ধরার নৌযানকে গভীর সাগর থেকে উপকূলে আশ্রয়ে আসতে বলা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান,কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সোমবার বেলা ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর