শিরোনাম :
কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে একজন নিহত

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) ভোর পাঁচটার দিকে ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ হত্যার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
নিহত মো. ইসমাইল ওই ক্যাম্পের ইলিয়াসের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মো. শামীম হোসেন বলেন, ইসমাইলের ঘরে ঢুকে সন্ত্রাসী সংগঠনের ৮-১০ জনের একটি দল তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর