শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

বিএনপির সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার দপ্তর যা বলছে

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে বিএনপির পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিএনপির একটি দল।

এসময় বিএনপি প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মত বিনিময় করেন। তারা বলেছেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে এবং ভবিষ্যতেও এই সমর্থন থাকবে।

বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয়, সে ব্যাপারে তারা অনুরোধ করেন। তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে সেই ব্যাপারেও তারা একমত পোষণ করেন।

সবশেষে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার এবং নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে সেটা নিয়ে সবাই একসাথে কাজ করবে এবং তারা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

 

সু আত্র : চ্যানেলই অনলাইন

 


আরো বিভিন্ন বিভাগের খবর