শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্রের ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারের চেষ্টা বার্জ সহ তার জব্দ নৌবাহিনীর অভিযানে বিদ্যুৎ কেন্দ্রের বন্দর থেকে আটক ৭ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমডি আটক

নিউজ রুম / ২১৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার  পাচারকালে ৭ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ রবিবার দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের এমডি আবুল কালাম আজাদকে আটক করে আইনশৃংখলা বাহিনী।

এর আগে নৌবাহিনীর অভিযানের খবর টের পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের এমডি আবুল কালাম আজাদ সহ বেশ কয়েকজন উর্ধতন কর্মকর্তা শনিবার সকালে পালিয়ে যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত চক্রবর্তী জানান মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাচারের প্রস্তুতি নেয়। একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎ কেন্দ্রে অভিযান শুরু করে। বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বন্দরের ৪ নং জেটিঘাট থেকে ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান এসব বৈদ্যুতিক তার একটি বার্জ জাহাজে করে ৪টি কন্টেইনার ভর্তি করে চট্টগ্রামে পাচার করছিল। এ ঘটনায় তাৎক্ষণিক ভা বে নৌবাহিনী ৭ জনকে আটক করে।

পুলিশ জানায় নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান এসব বৈদ্যুতিক তার চট্টগ্রামের বেসরকারি কোম্পানি ইকবাল মেরিনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।  জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় এই তার পাচারে বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম এবং প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেনও জড়িত। এ ব্যাপারে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের সহকারে নিরাপত্তা কর্মকর্তা মিনহাজুল করিম বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ।


আরো বিভিন্ন বিভাগের খবর