শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে কক্সবাজারে আইনজীবীদের মানববন্ধন

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

চৌধুরী ইকরাম :

চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে আজ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি আইনজীবী হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন চত্বরে আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম সিদ্দিকী।

এতে বিএনপি জামাত ইসলামী ও এবি পার্টের আইনজীবী সহ সাধারণ আইনজীবীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি তৌহিদুল আনোয়ার, এড. নুরুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি নাজিমুদ্দিন, কক্সবাজার জেলা এবি পার্টির আহবায়ক ও এডিশনাল পিপি এডভোকেট এনামুল হক সিকদার ও অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানীসহ আইনজীবীরা।

মানববন্ধন শেষে আদালত চত্ত্বরে প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা।

মানববন্ধনে শহীদ এড. সাইফুল হত্যার বিচার ও ফ্যাসিস্ট হাসিনার দোসর সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবী জানানো হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর