শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

পেকুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো বীজ বিতরণ

নিউজ রুম / ২১৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার পেকুয়া  ;
কৃষি জমিতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ ও উফশী বোরো বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর ) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ বীজ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল এর সভাপতিত্বে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু,সহকারী কৃষি কর্মকর্তা সবুজ কান্তি ধর, উজানটিয়া ইউনিয়ন মৎস্যজীবী সমিতি নেতা এম আজম উদ্দিন, উপ-কৃষি কর্মকর্তা, সুবিধা ভোগী প্রান্তিক কৃষকগণসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ অর্থবছরে কৃষি পূর্ণবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী সবজি, হাইব্রিড সবজি,সরিষাসহ শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ২ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল বলেন, বর্তমান সরকার কৃষিতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার বীজ কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ অর্থ সহায়তা দিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ৫ হাজার ২ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।  তিনি বলেন আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলেন জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর