শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

মহেশখালীতে টমটম দুর্ঘটনায় কলেজ ছাত্রী আহত

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

এস এম ফরিদুল আলম দেওয়ান :
মহেশখালীতে টমটম দুর্ঘটনায় বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের এক ছাত্রী মারাত্মক ভাবে আহত হয়েছে। আজ ২২ আগস্ট সকাল ৯টায় উপজেলার গোরক ঘাটা-জনতা বাজার প্রধান সড়কের হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা মুঈনুল ইসলাম মাদ্রাসার গেইটে এ দুর্ঘটনা ঘটে। আহত ছাত্রীর নাম খাইরুন্নেসা রিফা (১৮)। সে উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত আলী হোসেন প্রকাশ বদন এর মেয়ে এবং বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আহত ছাত্রী খাইরুন্নেসা রিফা সহ ৫ ছাত্রী একজন অদক্ষ, বখাটে টমটম ড্রাইভারের গাড়িতে করে কলেজে যাওয়ার সময় ড্রাইভার এর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে মেয়েটির মাথায় মারাত্মকভাবে রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মহেশখালী হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীদেরকে অদক্ষ অপ্রাপ্তবয়স্ক ও বখাটে টমটম চালকের গাড়ি এড়িয়ে চলার পরামর্শ সচেতন মহলের।


আরো বিভিন্ন বিভাগের খবর