শিরোনাম :
সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী

পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে ইজিবাইক চালক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

নিউজ রুম / ১১৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে ইজিবাইক চালক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈকত পাড়া সংলগ্ন মাতামুহুরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান, পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
নিহত মোহাম্মদ মজিব ( ১৭ ) চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত ইজিবাইক চালক এবং তার বাবা দুবাই প্রবাসী।
স্থানীয়দের বরাতে সিরাজুল মোস্তফা বলেন, মঙ্গলবার সকালে পেকুয়া সদর ইউনিয়নের সৈকত পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে।
“ নিহতের শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা শ্বাসরোধ হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে। “
ওসি বলেন, “ ঘটনাস্থলের পাশে নদীর তীরবর্তী রাস্তায় একটি চালক বিহীন টমটম ( ইজিবাইক ) পাওয়া গেছে। আর গাড়ীটির ব্যাটারি খুলে নিয়ে গেছে দূর্বৃত্তরা। “
তবে কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান, সিরাজুল মোস্তফা।
নিহতের ভাই আব্দুল আজিজ বলেন, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে তার ভাই মজিবের সাথে মোবাইল ফোন সর্বশেষ কথা হয়েছিল। ওই সময় সে গাড়ী চালাচ্ছিল এবং পরে আলাপ করবে বলে জানিয়েছিল। পরে দীর্ঘ সময় পরেও সে যোগাযোগ না করায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
সংঘবদ্ধ চোর চক্রের কতিপয় সদস্য কিছুদিন আগে মজিবের গাড়ীটি চুরি করে লাশ গুম করার হুমকি দেওয়ার তথ্য দিয়ে তিনি জানান, “ ধারণা করছেন, হুমকি দেওয়া সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। “
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান, ওসি সিরাজুল মোস্তফা।


আরো বিভিন্ন বিভাগের খবর