শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

১৫ বছর আগে চোর আখ্যা দিয়ে হত্যা : ৩ জনের যাবজ্জীবন সাজা

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

বিডি আদালত প্রতিবেদক:
১৫ বছর আগে পুরতান শত্রুতার জের ধরে চোর আখ্যা দিয়েেএক যুবককে পিটিয়ে হত্যার দায়ে ৩ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালত।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন ওই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়নের নলবিলার দরগাহ পাড়া গ্রামের নুরুল আমিন প্রকাশ মো. নুরু মিকারের ছেলে ছাবের আহমেদ(৪৬) ও তার ভাই মহিউদ্দিন (৩৮) ও পূর্ব কৈয়ারবিলের ইসলাম নগরের ইছহাক আহামদের ছেলে গিয়াস উদ্দীন (৪১)।
এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২২ জুলাই রাত সাড়ে ৮ টায় স্বামীর চিকিৎসার টাকার জন্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ( ভুট্টোর বনজ খামার বাড়ি ) থেকে চকরিয়ার ইসলাম নগরের বনজ খামারের ভুট্টোর বাড়ি যাচ্ছিলেন মরিয়ম বেগম ও তার স্বামী নুরুচ্ছালাম। রাত ৯ টার পরপর তারা ইসলাম নগরে ষ্টেশনে পৌাছাঁয়। তখন পূর্ব শত্রুতার জের ধরে সাজাপ্রাপ্ত ছাবের আহেমদ সহ আরো কয়েকজন তাদেরকে চোর চোর বলে ঘিরে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে স্বামী-স্ত্রী দুইজনকেই গাছের সাথে বেধে পেটায় আসামীরা । পরে ম্যালেরিয়া আক্রান্ত নুরুচ্ছালাম মারা গেলে তাকে বাঁধন খুলে রাস্তার ধারে ফেলে দিয়ে আসামীরা পালিয়ে যায়। এঘটনায় ২৩ জুলাই চকরিয়া থানায় ছাবের আহমেদের নাম উল্লেখ করে ১০/১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে মরিয়ম বেগম।
কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারী কৌশুলী সুলতানুল আলম বলেন, ২০০৮ সালের ১৪ মে ওই হত্যা মামলায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আসামীর উপস্থিতিতেই তিনজনকেই যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।


আরো বিভিন্ন বিভাগের খবর