শিরোনাম :
চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল

জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত

নিউজ রুম / ১০৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

আবু মিহরান  :

কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে ১২ নভেম্বর বিকেলে শহরের একটি মিলনায়তনে
বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রুকনগণ জামায়াতে ইসলামী’র মূল চালিকাশক্তি। ইসলামী আন্দোলনের দায়িত্ব ও ত্যাগের দৃষ্টান্ত তাঁরা বহন করে চলেছেন। সমাজ ও রাষ্ট্রে ইসলামের ন্যায়ভিত্তিক পরিবর্তন আনতে রুকনদের আদর্শিক দৃঢ়তা, ত্যাগ ও ঈমানী চেতনা আরও জোরদার করতে হবে।” তিনি আরো বলেন, “ দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্য ও শৃঙ্খলার সাথে কাজ করে যেতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জন মানুষের
প্রত্যাশা পূরণে লক্ষ্যে দাঁড়ি পাল্লা মার্কা বিজয়ের কোন বিকল্প নেই। তিনি সকল জনশক্তি কে মানুষের ঘরে ঘরে মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের কথা পৌঁছিয়ে দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “জামায়াতের রুকনরা হচ্ছেন এই আন্দোলনের প্রাণশক্তি। আল্লাহভীতি, আমলনিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তা বজায় রেখে সমাজে দাওয়াত ও সেবামূলক কার্যক্রম বিস্তারের মাধ্যমে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে।”
সাংগঠনিক আলোচনার পর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নির্বাচনের জন্য ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সম্মেলনে জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, জেলা অফিস সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান, শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর