শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

চকরিয়ায় নিষেধাজ্ঞা অবমাননা করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সাকলাইন আলিফঃ
কক্সবাজারের চকরিয়ার ডেমুশিয়া ইউনিয়নের বাজারপাড়া ৯নং ওয়ার্ড এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অবমাননা করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী রাবেয়া বেগম জানান, চকরিয়া উপজেলার মৌজা -ডেমুশিয়া বি,এস, খতিয়ান নং- ১০৩ বিভিন্ন দাগাদীর আন্দর বসতভিটার পরিমাণ ২৫. ৫০ কড়া। বি,এস দাগ নং ১৮৮ বিভিন্ন দাগাদীর আন্দর জমির পরিমাণ ১ একর ৭২ শতক। সমস্ত সম্পত্তির মালিক মৃত আবদুল মোতালেব।আইনিভাবে আমাদের কোন সম্পদের ভাগ হয় নাই। ওয়ারিশ সূত্রে এসে আমরা মালিক হই। কিন্তু আমাদের মধ্যে কোন ভাগজার নামা বা নামজারি কোন খতিয়ান ও হয় নাই। আমরা সবাই ভোগ দখলে আছি।
এরপরেও বিবাদীপক্ষের জয়নাল আবেদীন জুনু গং আমাদের চলাচলের রাস্তা দখল করে এবং এক জায়গা থেকে জোরপূর্বক জবরদখল করে বসত বাড়ি নির্মাণের কাজ শুরু করতে চাইলে আমরা বাদীপক্ষ গণ আইনের শরণাপন্ন হই এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার, এম.আর. মামলা নং- ১৪১২ /২০২২ইং ফৌঃ কাঃ বিঃ জয়নাল আবেদীন জুনু গং ০৫ (পাঁচ) জনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেন।
কিন্তু আসামিপক্ষের লোকজন নিষেধাজ্ঞা অবমাননা করে বাড়ি নির্মাণের কাজ শুরু করে। এতে আমরা বাধা দিলে ভাড়া করা ডাকাত বাহিনী নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। আমাদেরকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি ও বাড়ির মালামাল ভাঙচুর করে। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আমরা এটা প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত এবং আইনি সহায়তা কামনা করছি।”
বিবাদী পক্ষের আমির উদ্দিন জানান, আমরা যেখানে বসবাস করছি এইটা আমার বাপ দাদার ভিটা ৫০ বছর ধরে এইখানে বসবাস করে আসছি। তাই আমরা এই জায়গায় বাড়ির কাজ শুরু করছি।
এ বিরোধের জের ধরে বড় ধরনের ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই এ ব্যাপারে প্রশাসনিক জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আরো বিভিন্ন বিভাগের খবর