শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বদি উখিয়া-টেকনাফে উন্নয়ন করেনি, মাদকের চাষ করেছে : শাহজাহান চৌধুরী

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী বলেন, আওয়ামীলীগেরদ সাবেক এমপি আব্দুর রহমান বদি উখিয়া-টেকনাফে উন্নয়ন করেনি। মাদকের চাষ করেছে।
কক্সবাজারের উখিয়ায় নিত্যপণ্য, জ্বালানি তেল ,পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
রবিবার (২৮আগস্ট) বিকাল তিনটার দিকে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উখিয়া-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশনে এ বিক্ষোভ মিছিলটি করে। এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী।
মিছিলোত্তর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখেছে সরকার। এখনো তিনি মুক্ত হতে পারেনি। সারাদেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন ভাড়া ও খাদ্য পণ্যের দাম। ফলে প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী সহ হাজার হাজার কর্মী সমর্থক।


আরো বিভিন্ন বিভাগের খবর