শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিএনপি’র সমাবেশ

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :নারায়ণগঞ্জে মহানগর যুবদল নেতা মোঃ শাওনকে পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে কক্সবাজারে জাতীয়তাবাদী দল বিএনপি এক প্রতিবাদ সমাবেশ করেছে। এ সমাবেশ থেকে অবিলম্বে যুবদল নেতা শাওনের খুনিদের গ্রেপ্তার করার পাশাপাশি ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় শনিবার বিকেলে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনের মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, কৃষক দলের সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বুখারী, শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর কমিশনার রফিকুল ইসলাম, বিএনপি নেতা মাসুদুর রহমান, সারোয়ার রুমন, গিয়াস উদ্দিন, আজিজুল হক সোহেল প্রমুখ।
সারাদেশে সরকারদরি ও সন্ত্রাসীদের হামলা ও নির্যাতন অবিলম্বে বন্ধ না করলে দেশের সাধারণ জনগণকে নিয়ে সরকার পতনের আন্দোলন করার ঘোষের উচ্চারণ করা হয় এই প্রতিবাদ সমাবেশ থেকে।


আরো বিভিন্ন বিভাগের খবর