শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

সভাপতি-লিটু, সম্পাদক-আলমগীর : চকরিয়া পৌরসভা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিউজ রুম / ১৯২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ :
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৯ বছর পর গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়ার এক কমিউিনিটি সেন্টারে পৌরসভা আওয়ামীলীগের এই সম্মেলন অনুষ্টিত হয়।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এ্যাড. সিরাজুল মোস্তফা।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের উদ্ধোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এছাড়াও জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এদিকে, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পরে বেলা তিনটায় চকরিয়া আবাসিক মহিলা কলেজে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক পদে লায়ন আলমগীর চৌধুরী নির্বাচিত হন। জাহেদুল ইসলাম লিটু আগের কমিটির সভাপতি ছিলেন।##


আরো বিভিন্ন বিভাগের খবর