শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

চকরিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৪ জনের বিরোদ্ধে মামলা

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

চকরিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: মামাত ভাই সহ ৪ জনের বিরোদ্ধে মামলা
মোং শাহ আলম, চকরিয়াঃ
চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়নের ভাঙ্গারপাড়ায় স্বামী পরিত্যক্ত নারীকে ধর্ষণের অভিযোগে অবশেষে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ভিকটিম জোসনা বেগম (৩৯) বাদী হয়ে মামাত ভাই সহ ৪ জনের বিরোদ্ধে মামলা রেকর্ড হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার এসআই মাইনুদ্দীন তালকুদার। মামলা নং ৩২/২৪ আগষ্ট ২০২২।
মামলার আসামীরা হচ্ছে চিরিঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গিয়াসুদ্দিনের পুত্র আজিজ (৩৬), মফিজ উদ্দীনের পুত্র তারেক (৩০)
ফিরোজ আহমদের পুত্র ইউনুস প্রকাশ পুতিয়া (৩৫), এবং ভিকটিমের প্রতিবেশী ফাসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ভাঙ্গারপাড়ার বেলাল উদ্দীনের পুত্র মোং তারেক (২৩)।
মামলার সুত্রে জানা যায়, মামলার ভিকটিম
চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভাঙ্গারপাড়ার মোহাং ইউনুচের স্ত্রী। স্বামী অপর নারীকে বিয়ে করে অন্যত্র বসবাস করায় এক কন্যা শিশু ও দুই ছেলে শিশু সন্তান নিয়ে স্বামী পরিত্যক্ত হয়ে বাড়ীতে একা বসবাস করছিলেন। প্রতিদিনের মত ২২ আগষ্ট রাতে ঘুমিয়ে পড়িলে রাতে কৌশলে দরজা খুলিয়া বাড়ী ঢুকে গলায় ছুরি ধরে হত্যার হুমকী দিয়ে একেএকে ৪ জনে মিলে ধর্ষন করে। কথা বার্তা ও মোবাইলের আলোতে চিনতে পারে আসামীদের একজন তার আপন মামাত ভাই তারেক। তারা চলে যাবার সময় শোরচিৎকারে প্রতিবেশীরা এসে ভিকটিমকে উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে যায়। থানা পুলিশ ভিকটিমকে ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ০৩) এর ৯(১)৩০ ধারায় মামলা রেকর্ড করেন। উল্লেখ্য আসামীগন একদল সংঘবদ্ধ অপরাধী চক্র। একেকজন ডজন মামলার আসামী। ১ নং আসামি আজিজের বিরোদ্ধে জিআর সহ একডজন, ২ নং আসামী মফিজের পুত্র ভিকটিমের মামাত ভাই তারেকের বিরোদ্ধে ব্যাংক ডাকাতি সহ অসংখ্য মামলা রয়েছে বলে জানিয়েছে চকরিয়া থানার পুলিশ।


আরো বিভিন্ন বিভাগের খবর