শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

বলিউড আপাদমস্তক কুমারী মেয়েদের চাইত

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বিডি বিনোদন ডেস্ক :
১৯৯৭ সালে ভারতের বিখ্যাত পরিচালক সুভাষ ঘাইয়ের ‘পরদেশ’ সিনেমায় অভিনয় করে বলিউডে নাম লিখিয়েছিলেন মহিমা চৌধুরী। এরপর দেখতে দেখতে পার হয়েছে দুই দশক। তবে শাহরুখ খানের বিপরীতে শুরুটা বেশ সাড়া জাগানো হলেও একপর্যায়ে থেমে যান মহিমা। কিন্তু কেন এই থমকে থাকা?
সম্প্রতি এসব বিষয়ে মুখ খুলেছেন মহিমা। তিনি জানান, নব্বইয়ের দশকে নারীদের কোনও স্বর শোনা যেত না। ইন্ডাস্ট্রির মনের মতো হয়ে জীবনযাপন করতে হত নায়িকাদের। না হলে ক্যারিয়ার শেষ হয়ে যেত।
মহিমা বলেন, ‘তখন কেউ কারও সঙ্গে সম্পর্কে আছে শুনলে কাজ থেকে বাদ পড়ে যাওয়ার ভয় ছিল। বলিউড আপাদমস্তক কুমারী মেয়েদের চাইত। যারা কোনও দিন পুরুষের সাহচর্যে আসেনি, কাউকে চুমু খায়নি। আর যদি বিবাহিত হয়ে থাকেন তবে ভুলে যান। ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে গেছে।’
মহিমা জানান, বিয়ে হয়ে যাওয়া নারীরা বলিউডে পা রাখার কথা ভাবতেই পারতেন না। আর সন্তান থাকলে তো কথাই নেই। অবশ্য সব কিছু সামলে এখন সুদিন দেখছেন তিনি।
অতীতের ভয়াবহ অভিজ্ঞতা রোমন্থন করে মহিমা বললেন, ‘আমি মনে করি, এখন ইন্ডাস্ট্রিতে নারীদের একটা জায়গা আছে। অভিনেত্রীরা ভালো পারিশ্রমিক পান। সম্মান পান। তাদের অবস্থান আগের চেয়ে দৃঢ়।
কিছুদিন আগে ক্যানসার জয় করে কাজে ফিরেছেন মহিমা। শিগগির কঙ্গনা রানাউতের সিনেমা ‘ইমার্জেন্সি’তে দেখা যাবে তাকে। বর্তমানে নতুন করে ফিরে আসাটা উপভোগ করছেন তিনি। ক্যানসারে তার মাথার সব চুল পড়ে গিয়েছিল। বলিউডে আবার কাজ পাবেন ভাবেননি। কিন্তু আগের ‘অন্ধকার’ যে ইন্ডাস্ট্রি আর নেই!


আরো বিভিন্ন বিভাগের খবর