শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

সীমান্তে উত্তেজনা : ঘুনধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষা কেন্দ্র স্থানান্তর

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

হাসান ইসমাইল : নাইকংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত মিয়ানমারের ছুঁড়া মর্টার শেল নিক্ষেপ এবং গোলাবর্ষণকে কেন্দ্র করে বাংলাদেশী নাগরিকদের মধ্যে ব্যপক আতংক দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নাইকংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা আজ থেকে পার্শ্ববর্তী উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেয়া হয়েছে এবং পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
তুমব্রু- ঘুমধুম সীমান্তে মিয়ানমারারের ছোঁড়া মর্টারশেল বিস্ফোরণে মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত ও ৫ জন আহত হয়। এর আগে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা উড়ে যায়। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ও আতংক বিরাজ করছে।
এ পরিস্থিতি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করছেন বান্দরবান জেলা প্রশাসক।
তিনি জানান, আতংকের কারণে পরিক্ষা কেন্দ্র পরিবর্তণ করা হয়েছে। পরিক্ষার্থীর মানসিক এ কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াসিন পারভেজ তিরমিজি পরিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়েছে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে। সেটি বিস্ফোরণে সেখানে বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন বলে জানা গেছে। এই সময় আহত হয়েছে আরও পাঁচ জন।


আরো বিভিন্ন বিভাগের খবর