শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি কুপিয়ে রোহিঙ্গা যুবককে হত্যা

নিউজ রুম / ১৯০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

আবরার চৌধুরী :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করা হয়েছে এক রোহিঙ্গা যুবককে।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪ টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প ৪ এক্সটেনশনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা যুবকের নাম মো এরশাদ (২২) বলে জানিয়েছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, ক্যাম্প ৪ এক্সটেনশনে এরশাদ নামের এক রোহিঙ্গা যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুস্কৃতিকারিরা পালিয়ে যায়। ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন পুলিশ থানা পুলিশে খবর দিলে সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে গতকাল বুধবারও একই সময়ে উখিয়ার ময়নারঘোনা ক্যাম্প-১৮ তে জাফর নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি ও কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। পরিবারের অভিযোগ করে, কথিত সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা না করায় স্বেচ্ছাসেবক মোহাম্মদ জাফরকে নিমর্মভাবে খুন করেছে সন্ত্রাসীরা।


আরো বিভিন্ন বিভাগের খবর