শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

গুড়ের মধ্যে ২ কেজি স্বর্ণ

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে গুড়া বস্তায় লুকানো প্রায় ২ কেজি ১৬০ গ্রাম ওজনের ১৩ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে সেসময় বস্তা ফেলে পাচারকারী পালিয়ে গেছে দাবী করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তর্কি (বিএন) ।

রবিবার রাত ২ টার সময় উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তর্কি (বিএন) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য মতে, রবিবার গভীর রাতে মিয়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরের দিকে আসা একটি ট্রলার হতে একজন লোক বন্দরের আগেই নেমে যায়। পরে তিনি ১টি হলুদ রংয়ের বস্তা মাথায় নিয়ে বরইতলী প্যারা বনের ভিতরে প্রবেশ করে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার নির্দেশ দেয়। কিন্তু সেই লোক না থেমে বস্তাটি ফেলে পাহাড়ে ঢুকে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ৩০ কেজি গুড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩ ‍টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বারগুলো টেকনাফ কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেলে জমা দেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর