শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জন

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
পঞ্চগড় জেলার বোদা উপজেলার করোতোয়া নদীতে গতকালের নৌকাডুবির ঘটনায় আজ আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ ঘটনায় এখনও অন্তত ২৯ জন নিখোঁজ রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান-আজ আরও ২৬ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। গতকাল ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে নারী ২৪ জন, পুরুষ ১৫ জন ও শিশু ১১ জন।
এর আগে এ ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে নৌকা ডুবিতে হতাহতের খবর আদান প্রদানে জরুরী তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে।
এদিকে আজ সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত রেলপথমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক জহুরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত সম্রাট, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর