শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় দুই তরুণীর লাশ উদ্ধার

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে ‘মালয়েশিয়াগামি ট্রলার ডুবির’ ঘটনায় বাহারছড়ার সমুদ্রসৈকত এলাকা থেকে ভেসে আসা আরও দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের আনুমানিক বয়স ১৭-২২বছর পর্যন্ত হতে পারে।

বূধবার রাত ১০টার দিকে বাহারছড়ার ইউনিয়নের শীলখালী সমুদ্রসৈকত একটি ও রাত ১১টায় একই ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকা আরেকটি লাশ উদ্ধার করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
হাফিজুর বলেন, রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদের নেত্বতে পৃথক এলাকা থেকে দুই তরুণীর লাশ দুটি উদ্ধার করা হযেছে।মালয়েশিয়াগামি ট্রলার ডুবিতে নিখোঁজ থাকাদের দুইজনের হতে পারে।
” তবে মৃতদের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ”
ওসি বলেন, ” নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে আদালতের নির্দেশনা মত ব্যবস্থা নেওয়া হবে। ”
গতকাল সোমবার মধ্যরাতে শতাধিক রোহিঙ্গা নিয়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার এবং একজন শিশু ও পাঁচজন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনায় দালালসহ সংঘবদ্ধ মানবপাচারকারি চক্রের সদস্য ২৪ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর