শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

ডিবি পুলিশের অভিযান: ইয়াবা সহ কারবারী আটক

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে বাজার ঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি।
কক্সবাজার পৌরসভার বাজার ঘাটা এলাকাস্থ নাপিতা পুকুর এলাকায় অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে মহিউদ্দিন (৪৫)। বর্তমানে সে কক্সবাজার পৌরসভার বাজার ঘাটাস্থ নাপিতা পুকুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করে। শনিবার (৮ অক্টোবর) রাত অনুমান সাড়ে এগারো ঘটিকার সময় কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম বার এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গ্রেফতারকৃত আসামী মহিউদ্দিন এর বর্তমান ঠিকানাস্থ নাপিতা পুকুর এলাকার বসত ঘরে অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা বিক্রির ৩৭ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করে জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ১ কোটি ৩২ লাখ টাকা। এঘটনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি মহিউদ্দিন সহ পলাতক আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গতকাল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি মহিউদ্দিন এর বাড়িতে অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করি। গ্রেফতারকৃত মহিউদ্দিন এলাকায় মানুষের ধারণা পালটাতে নিয়মিত নামাজ আদায় করলেও মূলত এর ছদ্মবেশে দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান পাচার করে আসছে। তাকে রিমান্ডে এনে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। পর্যটন নগরী কক্সবাজারে মাদক মুক্ত করতে আগামীতেও ডিবির অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর