শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

সড়ক দুর্ঘটনায় স্বপ্ন ধুলিস্যাৎ হল মহেশখালীর এনামের

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :
পরিবার পরিজনের একটু আর্থিক স্বচ্ছলতা আনয়নের জন্য বিদেশ যাওয়া আর কপালে সইল না মহেশখালীর এনামুল করিমের। ভিসা পাসপোর্ট সবকিছু ঠিকঠাক করে গতকাল ১১ অক্টোবর মেডিকেল চেকআপ সম্পন্ন করে
চট্টগ্রামে থেকে মহেশখালী যাওয়ার পথে চট্টগ্রাম-বাঁশখালী-পেকুয়া সড়কে বাঁশখালীর বাণীগ্রামে ডাম্পার-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন এনামুল করিম (৩৫)। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের রওশন আলীর পুত্র।
নিহত এনামের পারিবারিক সূত্র জানান, এনাম মালয়েশিয়া যাওয়ার জন্য ১০ অক্টোবর সোমবার চট্টগ্রামে স্বাস্থ্য পরিক্ষা দিতে যায়। গতকাল ১১ অক্টোবর (মঙ্গলবার) চট্টগ্রাম থেকে সিএনজি যোগে ফেরার পথে বাঁশখালী বাণীগ্রাম নামক স্থানে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ডাম্পার ট্রাকের সাথে তাদের বহনকারী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এনামুল করিমের মর্মান্তিক মৃত্যু হয়। চার সন্তানের জনক এনামুল দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান তার পিতা রওশন আলী। এই দুর্ঘটনায় পুরো একটি পরিবারের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল বলে জানান এলাকাবাসীরা।


আরো বিভিন্ন বিভাগের খবর