শিরোনাম :
সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের ছেলে মোজাহিদুল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

মোঃ আকিব হোসেন খান, কিশোরগঞ্জঃ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২–এর জন্য মনোনীত হয়েছে কিশোরগঞ্জের সন্তান মোজাহিদুল ইসলাম (১৭)। নেদারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করে। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
কিডস রাইটসের ওয়েবসাইট থেকে জানা যায়, মোজাহিদ একজন চেঞ্জমেকার। শিশুদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সে। তাছাড়া সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে সে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে হাওরের শিশুদের সচেতন করার স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
জানা যায়, আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে তাঁর নাম ঘোষণা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে মোজাহিদ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সে আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে শিশুদের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ক্যাটাগরিতে তাকে মনোনীত করে কিডস রাইটস।
মোজাহিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামে। তার বাবা এ কে এম গিয়াস উদ্দীন ২০১৮ সালে মারা গেছেন। তার মায়ের নাম মনোয়ারা পারভীন। পরিবারের একমাত্র সন্তান সে।
কিশোরগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল। এ পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় সে খুবই উচ্ছ্বসিত। এটি শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। ২০২০ সালে বাংলাদেশ থেকে পুরস্কারটি জিতেছিল সাদাত রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর