শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

দিনাজপুরে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মতবিনিময় সভা

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে:দিনাজপুরে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ দিনাজপুরের উদ্দোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১২টায় শহরের নাজমা গার্ডেন এ সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এর ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি নূরুল মইন মিনু। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর দিনাজপুর শিল্প ও বণিক সমিতিতে আবারো স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে গঠনের নির্বাচন হতে যাচ্ছে। সংগঠনের স্বার্থ রক্ষায় সচ্ছতা প্রয়োজন তাই প্রকৃত ব্যাবসায়ীদের ঐক্য প্রয়োজন, ঐক্যের কোনো বিকল্প নেই। ব্যবসায়ীদের বিপদাপদসহ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সকল প্রয়োজনে চেম্বার নেতৃবৃন্দকে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো উচিত। মতবিনিময় সভায় চেম্বারের আগামী নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সকল অন্যায় ও অনিয়মকে প্রতিরোধ করে একটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ব্যবসায়ী নেতা আখতারুজ্জামান মিয়া, আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, জহির শাহ, মোঃ তৈয়ব উদ্দীন চৌধুরী ও আহমেদ শফি রুবেল প্রমুখ ।


আরো বিভিন্ন বিভাগের খবর