শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

কোস্ট গার্ডের অভিযানে সেন্টমার্টিনে ২৪ হাজার ২ শত পিস ইয়াবা এবং আনোয়ারাতে ৪৪ বোতল হুইস্কি জব্দ

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
রবিবার (১৩ নভেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর ২০২২ আনুমানিক ০০৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার এম আশিক আহমেদ এর নেতৃত্বে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেড়াদ্বীপ তীরবর্তী এলাকায় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত গতিতে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কোস্ট গার্ড সদস্যরা একটি কালো রঙ্গের বস্তা উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহেণের নিমিত্তে জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়।
তিনি আরও বলেন, অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৩ নভেম্বর ২০২২ আনুমানিক ০০২০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু কতৃর্ক চট্টগ্রামের আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়নের বার আউলিয়া প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সমুদ্রের তীরে পরিত্যক্ত একটি সবুজ রংয়ের বস্তা তল্লাশী করে ৪৪ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত হুইস্কি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর