শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

কক্সবাজারে বঙ্গবন্ধু ফুটবল লীগের সূচনা

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিডি ক্রীড়া প্রতিবেদক :
কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগ। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দীর্ঘ ৭ বছর পর এ আসরের উদ্বোধন করেন পৌরমেয়র মুজিবুর রহমান।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে যুব একাদশ রামু বনাম চকরিয়া ফুটবল একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা প্রমুখ।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এই আসরটি অনেক তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পরে হলেও জেলায় এ আসরটি পুনরায় শুরু হওয়ায় অনেকে খুশি হয়েছেন। মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা ছাড়াও বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা চলমান রাখা জরুরী।
মেয়র মুজিবুর রহমান বলেন, ‘খেলাধুলার দিক দিয়ে কক্সবাজার অনেক এগিয়ে গেছে। কক্সবাজারের ৪ জন খেলোয়াড় জাতীয় দলে খেলে। এটি আমাদের বড় সুভাগ্যের ব্যাপার। আমরা বিভিন্ন লিগের মাধ্যমে জেলা থেকে আরো বেশি খেলোয়াড় সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আয়োজক কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী প্রমুখ।
২০১৪-১৫ সালের পর চলতি বছর এ আসরের পর্দা উঠেছে। আসরে ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবারের আসরে জেলার ১৮ টি ক্লাব ৩টি গ্রুপে অংশ নিচ্ছে।
###


আরো বিভিন্ন বিভাগের খবর