শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

ভূমধ্যসাগরে মরদেহসহ ৭০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :ইতালির দক্ষিণ উপকূল থেকে প্রায় ৭০০ অভিবাসনপ্রত্যাশী এবং পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ভূমধ্যসাগরের উপকূলরক্ষী ও উদ্ধারকারীরা। উদ্ধারকারীদের মধ্যে জীবিত ও মৃত কোনো বাংলাদেশি আছে কি না- সে তথ্য এখনো পাওয়া যায়নি।
রোববার (২৪ জুলাই) ইতালির উপকূলীয় অঞ্চলে পাহারায় নিয়োজিত নৌসেনারা এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (২৩ জুলাই) ইতালির দক্ষিণ অঞ্চলের ক্যালাব্রিয়া উপকূল থেকে ১২৪ মাইল দূরে একটি মাছধরার নৌকায় ৬৭৪ জন অভিবাসনপ্রত্যাশীকে পাওয়া যায়।
অন্যদের ছোট নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের সিসিলি ও ক্যালাব্রিয়ার বিভিন্ন বন্দরে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে পাঠানো হবে। এ ছাড়া মরদেহ পাঁচটি সিসিলির মেসিনা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর