শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সমাজ উন্নয়নে শ্রেষ্ট জয়িতা ইফতা

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কক্সবাজার জেলা ও উপজেলায় দুইটি শ্রেষ্ট ‘জয়িতা’ পুরস্কারে ভুষীত হলেন এপার ও ওপার বাংলা তথা দুই বাংলার জনপ্রিয় রন্ধন শিল্পী, দুই বাংলার নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক, রসনা বিলাস বইয়ের সংকলক , অচলায়তনে বন্দী অবহেলিত পিছিয়ে পড়া অর্ধ শিক্ষিত ও শিক্ষিত নারীদের প্রত্যাশা ও প্রতিশ্রুতির ঠিকানা গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জয়িতা শাহরিন জাহান ইফতা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক জাতীয় মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে এই পুরুষ্কার প্রদান করেন। নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে, চরম প্রতিকুলতাকে জয় করে একজন নারী নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল থেকে উচ্চ বিত্ত সকল কর্মবীর নারীদেরকে সাথে নিয়ে সমাজে নিজেদের জায়গা করে নিয়েছেন আজ তারা সফল উদ্যোক্তা হিসেবে।
আজ কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা মহিলা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য, কক্সবাজারের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক। এতে কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপিকা শরমিন সিদ্দিকা লিমার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা মোঃ নাসিম আহমেদ, কক্সবাজার মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত দাশ, বিসিক কক্সবাজার জেলার সহকারী মহা ব্যবস্থাপক রিদুয়ানুর রশিদ সহ বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর