শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আর্জেন্টিনার জয়ে জামালপুরের মাসুদের কান্ড : ১৫০০ জনকে খিচুড়ি ভোজন, বিজয় উল্লাস

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

হাফিজ রায়হান জামালপুর :
আর্জেন্টিনার টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয়ের মুকুট উঠল আর্জেন্টিনার মাথায়। আর জয়ে জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনা সমর্থক তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান ১৫০০ জনকে খাওয়ালেন খিচুড়ি। করা বিজয় উল্লাস।
জানা যায়, আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান মেসির প্রতি ভালবাসা দেখিয়ে ৩৫ হাজার টাকা খরচ করে ১০৬০ ফিট পতাকা বানিয়ে র‍্যালী করে সরিষাবাড়ীতে টাঙিয়ে দেয়। র‍্যালি থেকে ঘোষনা দেয় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৫ টি গরু জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত খাওয়াবেন তিনি । এরপর মাসুদুর রহমান এর পক্ষ থেকে আর্জেন্টিনার প্রতিটি খেলায় খিচুড়ি ও বিরিয়ানী এবং মিল্লি ভাত ভোজনের আয়োজনের পাশাপাশি বিজয় উল্লাস করেন আর্জেন্টিনা সমর্থকরা । ১৮ ডিসেম্বর ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ায় তার পক্ষ থেকে সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা মরহুম মমতাজ সরকারের বয়লারে ১৫০০ জনের জন্য খিচুড়ী ভোজনের আয়োজনের পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা করা হয়। ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয়ের মুকুট উঠল আর্জেন্টিনার মাথায়। আর এতেই করা হয় বিজয় উল্লাস। বিজয় মিছিলটি আরামনগর বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মমতাজ সরকারের বয়লারে এসে শেষ হয়। পরবর্তীতে আর্জেন্টিনার ১৫০০ সমর্থক নিয়ে করা হয় খিচুড়ী ভোজন। কাতার বিশ্বকাপে তার নানা আয়োজনে খরচ হয়েছে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান জানান,আর্জেন্টিনা কাপ নিয়েছে এতে আমি খুব আনন্দিত। আর্জেন্টিনা জয়ের পরই ৫টি গরু জবাই দিয়ে ঐতিহ্যবাহী মিল্লি ভাত খাওয়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটি আমি দু একদিনের ব্যবস্থা করব।


আরো বিভিন্ন বিভাগের খবর